মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের সেই মহিলা, শুভেন্দুর নিশানায় মমতা
নিজস্ব সংবাদদাতা: পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করার ছবি ও ভিডিয়ো ঘিরে যিনি একসময় সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, সেই মহিলাই এবার পৌঁছলেন মুখ্যমন্ত্রীর দরবারে। তাঁকে ঘিরেই রাজনৈতিক তরজা নতুন মাত্রা পেয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ওই মহিলাকে ব্যবহার করে বিজেপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল।
শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ওই ফুটপাতবাসী মহিলার কাছে লোক পাঠানো হয়েছিল। তাঁর অভিযোগ, তাঁকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় এবং বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছিল। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো।”অন্যদিকে, মুখ্যমন্ত্রীর দরবারে ওই মহিলার উপস্থিতি ঘিরে শাসকদলের তরফে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ফুটপাতবাসী ও প্রান্তিক মানুষের পাশে প্রশাসন রয়েছে—এই বার্তাই এর মধ্যে রয়েছে বলে মনে করছে তৃণমূল।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুভেন্দুর অভিযোগের পাল্টা জবাব কী দেয় তৃণমূল, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পাশাপাশি, ওই মহিলাকে ঘিরে মুখ্যমন্ত্রী ও কালীঘাট তৃণমূলের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন