পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

DVC-র জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ, চার জেলাকে সতর্ক করল নবান্ন

ছবি
কলকাতা: মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ায় রাজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেই জল দুর্গাপুর ব্যারেজের দিকে ছাড়তে শুরু করেছে। পরিস্থিতির দিকে নজর রেখে নবান্নে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বেড়েছে। সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। কেন একসঙ্গে এত পরিমাণ জল ছাড়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। পাশাপাশি পরিস্থিতি বিবেচনা করে জল ছাড়ার পরিমাণ যতটা সম্ভব কমানোর অনুরোধও করা হয়েছে। ডিভিসির জল ছাড়ার জেরে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া—এই চার জেলাকে সতর্ক করেছে নবান্ন। বৃহস্পতিবার বিকেলের পর থেকে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগাম প্রস্তুতি হিসেবে প্রয়োজন হলে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি SDRF-সহ বিপর্যয় মোকাবিলা দল...

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে হামলা! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের, পাল্টা ‘সাজানো ঘটনা’ দাবি গেরুয়া শিবিরের

ছবি
কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে ভাঙচুর ও হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কয়েক জন দুষ্কৃতী দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে। অভিযোগ উঠেছে, কর্মীদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কর্মী ও আইনজীবীরা বার বার ফোন ও ই-মেল করলেও প্রায় দু’ঘণ্টা পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি। তৃণমূলের আরও দাবি, হামলাকারীরা অফিস থেকে এয়ার পিউরিফায়ার, প্রিন্টার, টিভি-সহ বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গিয়েছে। পুরো ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছে কালীঘাটের তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়। তাঁর অভিযোগ, প্রচারের আলোয় থাকার জন্য ঘটনাটি তৃণমূলেরই সাজানো হতে পারে। এদিকে, হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক। কারা ...

অসমের জেলে HIV সংক্রমণ নিয়ে উদ্বেগ, ৪ মাসে আক্রান্ত ২২৬ কয়েদি

ছবি
গুয়াহাটি: অসমের বিভিন্ন জেলে বন্দিদের মধ্যে HIV সংক্রমণের ঘটনা সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে। এপ্রিল থেকে জুলাই—এই চার মাসে রাজ্যের ৩১টি জেলে ২২৬ জন কয়েদির শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আক্রান্ত বন্দিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। জেলগুলিতে HIV পরীক্ষার ব্যবস্থাও আরও জোরদার করার কথা জানিয়েছে সরকার। ঘটনার সূত্রপাত শ্রীভূমি জেলা কারাগার থেকে। সেখানে বর্তমানে প্রায় ৪৪৫ জন বন্দি রয়েছেন, যেখানে সরকারি অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১৮৭ জন। অর্থাৎ জেলটিতে ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা অনেকটাই বেশি। ওই জেলে এখনও পর্যন্ত ১১ জন বন্দির HIV পজিটিভ রিপোর্ট এসেছে, তাঁদের মধ্যে একজন মহিলা বন্দিও রয়েছেন। জেল কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত বন্দিদের অধিকাংশের বিরুদ্ধেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনে মামলা রয়েছে। AIDS Control Committee-র আধিকারিকরা নিয়মিত জেলে গিয়ে বন্দিদের ক...

ম্যালেরিয়া ঠেকাতে ওষুধ, তারপরই বিপর্যয়! ক্লোরোকুইন খেয়ে অসুস্থ ৫০-এর বেশি, মৃত্যু ৭ বছরের শিশুর

ছবি
হায়দরাবাদ: ম্যালেরিয়া প্রতিরোধে দেওয়া হয়েছিল ক্লোরোকুইন ট্যাবলেট। কিন্তু সেই ওষুধ খাওয়ার পরই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের পোলাভরাম জেলার গোল্লাগুপ্পা গ্রামে। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ বছরের এক শিশুর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। তেলঙ্গানা সীমান্তের কাছাকাছি এই গ্রামে বর্ষার সময় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায়। সরকারি উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধের জন্য ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, মোট ৭১ জনকে ওই ওষুধ দেওয়া হয়। ট্যাবলেট খাওয়ার পরই বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয়। প্রশাসনের উদ্যোগে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং আরও ২৪ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতরে উদ্বেগ তৈরি হয়েছে। ঠিক কী কারণে ওষুধ খাওয়ার পর এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ওষুধের গুণমান, সঠিক ডোজ এবং অন্য কোনও কারণ এর পিছনে ...

৭ দিনের জবাব নয়, চাওয়া হল আরও ৩ সপ্তাহ! ২০ ‘বিদ্রোহী’ সাংসদকে ঘিরে ফের চাপে তৃণমূল

ছবি
কলকাতা: ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যেও জবাব জমা দিলেন না তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ। এবার লোকসভার সচিবালয়ের কাছে আরও তিন সপ্তাহ সময় চেয়ে চিঠি দিলেন তাঁরা। ফলে NCPI-তে যোগ দেওয়া এই সাংসদদের নিয়ে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন আরও তীব্র হল। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ সাংসদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজের দাবি তুলে আইনি পথে গিয়েছে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁরা NCPI-তে যোগ দিয়ে NDA-কে সমর্থন করছেন। NDA-র বৈঠকেও তাঁদের উপস্থিতি দেখা যাচ্ছে। অথচ লোকসভার নথিতে এখনও তাঁরা তৃণমূলের সাংসদ হিসেবেই রয়েছেন। এই পরিস্থিতিতেই ২৫ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২০ সাংসদকে নোটিস পাঠায় লোকসভার সচিবালয়। তাঁদের বক্তব্য জানতে চেয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু এবার প্রত্যেক সাংসদ আলাদা করে চিঠি দিয়ে আরও তিন সপ্তাহ সময় চেয়েছেন। অর্থাৎ, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন তাঁরা। NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র ও জবাব প্রস্তুত না হওয়ায় সময় চাওয়া হয়েছে। সাংসদ অরূপ চক্রবর্তীও জানিয়েছেন, নেতৃত্বে...

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ইরানের! উত্তপ্ত পশ্চিম এশিয়া

ছবি
পশ্চিম এশিয়ায় ফের চরমে উঠেছে উত্তেজনা। ইরানের উপর মার্কিন হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর দাবি, জর্ডনে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জর্ডনের তরফে জানানো হয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাকি তিনটি জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে পড়ে। এদিকে বাহরিন ও কুয়েতেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার খবর সামনে এসেছে। পরিস্থিতির মধ্যে হরমুজ় প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ় প্রণালীর উপর ওয়াশিংটনের ‘প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের অর্থনীতি ‘পুরোপুরি ভেঙে পড়েছে’। মার্কিন হামলাকে সমর্থন করে ইরানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজ়গান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইরানি সংবাদমাধ্যমের দাবি। প্রাথমিকভাবে শিশু-সহ চার জনের মৃত্যুর খবর এবং ৫০ জনের বেশি আহত হওয়ার কথা জানানো হয়েছে। হামলার প...

শতরূপের বিরুদ্ধে মানহানির মামলা, SC কমিশনেও নিখিলের লিখিত অভিযোগ

ছবি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন করে আইনি জটিলতা তৈরি হল। সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা এবিভিপির ইউনিট সভাপতি নিখিল দাস। আলিপুর আদালতে এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর। নিখিলের অভিযোগ, একটি টেলিভিশন বিতর্কে শতরূপ তাঁর বিরুদ্ধে পুরনো একটি যৌন হেনস্থার মামলার প্রসঙ্গ তুলে মন্তব্য করেছিলেন। নিখিলের দাবি, ওই মামলায় তিনি আগেই আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়েছেন। সেই বিষয়টি জানা সত্ত্বেও তাঁর সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ নিখিলের। এর পাশাপাশি, যাদবপুরের অশান্তির ঘটনায় নিখিল দাস তফসিলি জাতিভুক্ত হওয়ার কারণে তাঁকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও তুলেছেন। এই অভিযোগে তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনের দ্বারস্থ হন। কমিশন ঘটনার বিষয়ে রিপোর্ট চেয়েছে বলে নিখিল জানিয়েছেন। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির পালটা অভিযোগ-পালটা অভিযোগ অব্যাহত রয়েছে। ফলে মামলা ও কমিশনে অভিযোগের জেরে ...