ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ইরানের! উত্তপ্ত পশ্চিম এশিয়া

পশ্চিম এশিয়ায় ফের চরমে উঠেছে উত্তেজনা। ইরানের উপর মার্কিন হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর দাবি, জর্ডনে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। জর্ডনের তরফে জানানো হয়েছে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাকি তিনটি জনবহুল এলাকা থেকে দূরে গিয়ে পড়ে।


এদিকে বাহরিন ও কুয়েতেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার খবর সামনে এসেছে। পরিস্থিতির মধ্যে হরমুজ় প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ় প্রণালীর উপর ওয়াশিংটনের ‘প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের অর্থনীতি ‘পুরোপুরি ভেঙে পড়েছে’। মার্কিন হামলাকে সমর্থন করে ইরানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এর মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজ়গান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইরানি সংবাদমাধ্যমের দাবি। প্রাথমিকভাবে শিশু-সহ চার জনের মৃত্যুর খবর এবং ৫০ জনের বেশি আহত হওয়ার কথা জানানো হয়েছে।

হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই ‘অবিস্মরণীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে হামলা-পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা, নজরে নয়াদিল্লি

বিধানসভা থেকে বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধেও ব্যবস্থা: গ্রন্থাগারমন্ত্রী

সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী! গাড়ি থেকে উদ্ধার ১২০০ শিশি ফেন্সিডিল