দেব-জিতের ‘২ পৃথিবী’ এবার সত্যিই এক! একসঙ্গে সিনেমা দেখে ভাঙল দূরত্বের জল্পনা

কলকাতা: টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। একসময় একসঙ্গে ‘২ পৃথিবী’ সিনেমায় কাজ করেছিলেন তাঁরা। ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। এরপর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে—টলিউডে এমন গুঞ্জন শোনা গেলেও, দুই তারকাই বারবার সেই খবরকে মনগড়া বলে দাবি করেছেন।

এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কার্যত নজির গড়লেন দেব ও জিৎ। জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখতে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন দেব। সাংবাদিকদের প্রশ্নের মুখে হাসতে হাসতে দেব বলেন, “কেন, আমি আসতে পারি না নাকি?”
শুধু সিনেমা দেখতে আসাই নয়, প্রেক্ষাগৃহের ভিতরে জিৎ ও দেবকে পাশাপাশি বসে গল্প করতে এবং হাসিঠাট্টা করতেও দেখা যায়। দুই তারকার এমন স্বতঃস্ফূর্ত মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

দেব জানিয়েছেন, জিতের এই ছবিটি ভালো হয়েছে বলে তিনি শুনেছেন। সেই কারণেই বাবা-মাকে নিয়ে ছবিটি দেখতে এসেছেন। এমনকি এই ছবির কথা মাথায় রেখেই নিজের একটি সিনেমার মুক্তিও পিছিয়েছেন বলে জানান তিনি।


দেবের সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই—এ কথা আগেও একাধিকবার জানিয়েছেন জিৎ। অন্যদিকে, জিৎ-এর সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো বলে স্পষ্ট করেছেন দেব। এবার পাশাপাশি বসে সিনেমা দেখে দুই তারকা যেন আরও একবার বুঝিয়ে দিলেন—টলিউডের পর্দার প্রতিদ্বন্দ্বিতা আর ব্যক্তিগত সম্পর্ক এক বিষয় নয়।
দেব-জিতের এই মুহূর্ত তাই নিঃসন্দেহে বাংলা সিনেমার অনুরাগীদের জন্য বিশেষ বার্তা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা, নজরে নয়াদিল্লি

বিধানসভা থেকে বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধেও ব্যবস্থা: গ্রন্থাগারমন্ত্রী

সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী! গাড়ি থেকে উদ্ধার ১২০০ শিশি ফেন্সিডিল