‘শুদ্ধকরণ’ বিতর্কে সরব রাহুল, বিজেপি-আরএসএসকে নিশানা; SC/ST আইনে FIR-এর দাবি
নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে কথিত ‘শুদ্ধকরণ’ যজ্ঞকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে অস্পৃশ্যতার নতুন রূপ বলে আখ্যা দিয়ে বিজেপি ও আরএসএসের মতাদর্শের বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন, জাতপাত ও সামাজিক বিভাজনের মানসিকতা থেকেই এই ধরনের ঘটনার জন্ম। তাঁর দাবি, একজন দলিত নেতার সভাস্থলকে ‘শুদ্ধকরণ’-এর নামে যজ্ঞ করার ঘটনা অত্যন্ত গুরুতর এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন।
ঘটনার জন্য সরাসরি বিজেপি ও আরএসএসের মতাদর্শকে দায়ী করে রাহুল গান্ধী বলেন, দেশে এখনও জাতিভিত্তিক বৈষম্য ও অস্পৃশ্যতার মানসিকতা বজায় রয়েছে। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে FIR দায়ের করার দাবিও জানান তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তুমুল তরজা। কংগ্রেসের দাবি, বিষয়টি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং সামাজিক ন্যায় ও সংবিধানিক অধিকারের সঙ্গেও সরাসরি যুক্ত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন