পোস্টগুলি

Akshay Kumar লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেও তরাইনের যুদ্ধের প্রশ্নে অক্ষয় ‘বেকায়দায়’! KBC-তে মন্তব্য ঘিরে কটাক্ষ

ছবি
কলকাতা: বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। ২০২২ সালে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির কয়েক বছর পর ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে একটি প্রশ্নের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্যই এখন সমাজমাধ্যমে আলোচনার বিষয়। ‘হইওয়ান’ ছবির প্রচারে সইফ আলি খানের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অক্ষয়। অনুষ্ঠানের ‘মহা সওয়াল’ পর্বে তাঁদের সামনে প্রশ্ন রাখেন সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রশ্নটি ছিল—প্রথম তরাইনের যুদ্ধে কোন ভারতীয় শাসক বিজয়ী হয়েছিলেন? প্রশ্ন শুনে প্রথমে কিছুটা দ্বিধায় পড়েন অক্ষয় ও সইফ। সইফ আলি খান জানান, তিনি তরাইনের যুদ্ধের নাম আগে শোনেননি। এরপর সম্ভাব্য উত্তর হিসেবে পৃথ্বীরাজ চৌহান এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাম বলেন তিনি। এরপর অক্ষয় কুমারের একটি মন্তব্য নিয়েই শুরু হয় আলোচনা। অভিনেতা বলেন, ‘ট্রেন টু বুসান’-এর নাম তিনি শুনেছেন, কিন্তু ‘ব্যাটল অফ তরাইন’ শোনেননি। শেষ পর্যন্ত অবশ্য অক্ষয় ও সইফ দু’জনেই পৃথ্বীরাজ চৌহানকে উত্তর হিসেবে বেছে নেন। সেটিই সঠিক উত্তর ছিল। ঘটনার প...