পোস্টগুলি

barasat লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

৮ বছর পর বারাসাতে ডার্বি, নিরাপত্তায় ১১০০ পুলিশ! ত্রিস্তরীয় বলয়, কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ

ছবি
বারাসাত: দীর্ঘ আট বছর পর বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফিরেছে ফুটবল। আর সেই প্রত্যাবর্তনেই বড় ম্যাচ। সোমবার কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দীর্ঘ ১৬ বছর পর এই মাঠে ফ্লাডলাইটের আলোয় ডার্বি হতে চলেছে। ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে জেলা প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। তাঁদের নেতৃত্বে থাকবেন ছ’জন এডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক। বারাসাত পুলিশ জেলার পাশাপাশি বাইরের জেলা থেকেও অতিরিক্ত পুলিশ কর্মী আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জে. মার্সি। দুপুর ৩টে থেকেই নিরাপত্তার বলয় ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৫টায়। তবে তার দু’ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ৩টে থেকেই স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। দর্শকদের জন্য রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপে টিকিট পরীক্ষা করে দর্শকদের নির্দিষ্ট ব্লকে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে হবে ব্যাগ ও সঙ্গে থাকা সামগ্রীর তল্লাশি। এরপর আয়োজকদের পক্ষ ...