গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা, ৯ সেপ্টেম্বর ‘গেরুয়া সম্মান যাত্রা’ শুভেন্দু অধিকারীর
কলকাতা: গেরুয়া রঙের মর্যাদা, ত্যাগ ও আদর্শের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ৯ সেপ্টেম্বর ‘গেরুয়া সম্মান যাত্রা’র আয়োজন করা হয়েছে। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই পদযাত্রায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। বিকেল ৩টে নাগাদ কর্মসূচি শুরু হওয়ার কথা। গেরুয়া রঙকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের আবহেই এই কর্মসূচি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী এর আগেও গেরুয়া রঙকে ত্যাগ, সন্ন্যাস ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে বক্তব্য রেখেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে এসেছে। আয়োজকদের বক্তব্য, গেরুয়া শুধুমাত্র একটি রঙ নয়; ভারতীয় সংস্কৃতি ও ত্যাগের সঙ্গে এর দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই মর্যাদা বজায় রাখার বার্তা দিতেই ‘গেরুয়া সম্মান যাত্রা’র আয়োজন করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই কর্মসূচি বিশেষ তাৎপর্য পাচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় চত্বর এবং তার আশপাশে বিভিন্ন স্লোগান ও কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা দেখা গিয়েছে। এর আগে যাদ...