পোস্টগুলি

cjp লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘দিমাগি নকশাল’ মন্তব্যে ফের বিতর্ক, মোদীকে নিশানা ‘ককরোচ জনতা পার্টি’র

ছবি
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ফের ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ উঠে আসায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার এসআরসিসি-র অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখার সময় মোদী ব্যাখ্যা করেন, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কেন তিনি ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। প্রধানমন্ত্রীর দাবি, ওই শব্দবন্ধ অনেকটা ‘হোমিওপ্যাথি ডোজ’-এর মতো কাজ করেছে। মোদী বলেন, লালকেল্লা থেকে তিনি কিছু মানুষকে ‘হোমিওপ্যাথি ডোজ’ দিয়েছিলেন। তাঁর কথায়, সেই ডোজ ছিল ‘দিমাগি নকশাল’। এই ধরনের ডোজ প্রথমে সমস্যার তীব্রতা সামনে নিয়ে আসে এবং পরবর্তী সময়ে তার চিকিৎসার পথ তৈরি করে। ওই মন্তব্যের পর দেশের মানুষ কারা ‘দিমাগি নকশাল’, তা বুঝতে পেরেছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ শুরু করে সিজেপি। দলের অন্যতম মুখপাত্র সৌরভ দ...