পোস্টগুলি

Indian railways লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফের রেল দুর্ঘটনা! আরা জংশনের কাছে লাইনচ্যুত সিকিম মহানন্দা এক্সপ্রেসের ২ কামরা

ছবি
বিহার: রবিবার ভোরে ফের রেল দুর্ঘটনা। বিহারের আরা জংশনের কাছে দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে ওই রুটে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আরা জংশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুতির ঘটনা ঘটে। সেই সময় ট্রেনটির গতি খুব কম ছিল। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ইস্ট সেন্ট্রাল রেলের CPRO সরস্বতী চন্দ্র জানান, আরা জংশন থেকে ট্রেনটি সবে চলতে শুরু করেছিল। সেই সময়ই দুটি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের কম গতি এবং রেলের ফেইল-সেফ ব্যবস্থার কারণে কোনও প্রাণহানি বা আঘাতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। কীভাবে ঘটল দুর্ঘটনা? আরা স্টেশনের স্টেশন ম্যানেজার এন কে রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ডানা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সাসারাম লাইনের দিকে যাওয়ার সময় সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। প্রতিটি বগির দুটি করে চাকা রেললাইন থেকে বেরিয়ে যায় বলে জানা গ...